বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ইরাকের সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। তবে ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, রকেটটি ঘাঁটির কাছে আঘাত হেনেছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার নির্মিত আটটি কাতিয়ুশা ক্ষেপণাস্ত্র আল-তাজি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে। তবে তা ঘাঁটি আশেপাশে বিস্ফোরিত হয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি রকেট ঘাঁটির ভেতরে আঘাত করেছে। এতে তিন সেনা নিহত হয়েছে।

এই বিষয়ে ইরাকের এক সেনা কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে বলেছেন, ঘাঁটিটি বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। ঘাঁটি লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সম্প্রতি আমেরিকার সেনা মোতায়েনকৃত দুটি ইরাকি ঘাঁটিতে হামলা চালায় ইরান। বাগদাদ বিমানবন্দরে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালায় তেহরান। এতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে ১২ জানুয়ারি বাগদাদের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা অবস্থান করছে এমন একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনও সেনা হতাহত হয়নি। তবে চার জন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ