বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা বরুড়ায় নিজ ঘরে ঢুকে শরীফ উদ্দিন খান (৪৫) নামে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে বরুড়া উপজেলার আড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শরীফ উদ্দিন খান সিরাজগঞ্জ জেলা সদরের মধ্য ভদ্রঘাট এলাকার সাইফ উদ্দিন খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুৎ সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পাশে একটি ভাড়া বাসায় বুধবার রাতে ঘুমিয়ে ছিলেন শরীফ উদ্দিন খান। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ঘরের দুর্বল জানালার রড ভেঙে ঘরে প্রবেশ করে তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় পরিবারের সদস্যরা আর্তচিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মোস্তাফিজুর রহমান।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে এ হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি। শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ