বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

পাকিস্তানে তুষারধ্বস: মৃতের সংখ্যা বেড়ে ১০৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের গিলগিট-বালতিস্তান ও আজাদী কাশ্মীরে তুষারধ্বসে বৃহস্পতিবার পাঁচ সেনাসদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

ফলে গত দুই সপ্তাহে দেশটিতে তুষারপাত, তুষারধ্বস এবং বৃষ্টিপাতের জেরে মৃতের সংখ্যা বেড়েছে ১০৯ জনে দাঁড়িয়েছে। তুষারপাত ও তুষারধ্বসের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নীলাম ভ্যালি। সেখানে মৃতের সংখ্যা ৭৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে গিলগিট-বালতিস্তানের সঙ্গে অন্য এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা টানা চতুর্থ দিনের মত বন্ধ রয়েছে। সেখানকার টেলিযোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা পরিষ্কার এবং বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা মেরামতের কাজ শুরু করা হয়েছে।

এদিকে অ্যাস্টোর জেলার কর্মকর্তারা জানিয়েছেন, দুটি পৃথক এলাকায় তুষারপাতের ঘটনায় পাঁচ সেনা, এক নারী ও এক শিশু মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

তুষারধ্বসের উদ্ধারকাজ তদারকি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে মোজাফফরবাদ সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এসময় তিনি আহতের দেখতে হাসপাতালেও যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ