মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আল্লামা বাবুনগরী রচিত বই 'তাওহিদ ও শিরক' এর মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ জামেয়া আহলিয়া হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী রচিত আরবি বই 'তাওহিদ ও শিরক' এর মোড়ক উন্মোচন শুক্রবার ঢাকার মাতুয়াইল আলনূর এডুকেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আলনূর কালচারাল সেন্টার 'তাওহিদ ও শিরক' বইটি প্রকাশ করে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ঈমান ও তাওহিদ মুসলিম অস্তিত্বের ভিত্তিমূল। তাওহিদের প্রতি নিবেদিত আমাদের জীবন ও মরণ। 'তাওহিদের প্রতি আহ্বান ও শিরক থেকে সাবধান' এই কর্মসূচিতে বিশ্ব মুসলিম এক ও অভিন্ন।

বইটি প্রকাশের জন্য মাওলানা বাবুনগরী আলনূর সেন্টারকে ধন্যবাদ জানিয়ে এর উত্তোরত্তর সফলতা কামনা করেন।

আলনূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেন, বাংলাদেশী উলামা ও আরবি সাহিত্যিকদের রচনা আরব দেশে উল্লেখযোগ্যহারে পৌঁছেনি। এই শুন্যতা পূরণে আলনূর সেন্টার এ উদ্যোগ নিয়েছে। আল্লামা বাবুনগরীর বই প্রকাশের মাধ্যমে এর উদ্বোধন হল। হজরতের দোয়া ও সকলের সহযোগিতায় এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এতে সভাপতিত্ব করেন আলনূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক মুফতি সালমান। মুখ্য আলোচক ছিলেন আলনূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

এছাড়াও উপস্থিত ছিলেন- উত্তরা দারুল ইরফান পরিচালক মাওলানা রাকিবুর রহমান, মাদরাসাতুল মাআরিফ ঢাকার ভারপ্রাপ্ত মুদির মাওলানা খালেদ সাইফুল্লাহ, দ্বীনিয়াত বাংলাদেশের সহকারী পরিচালক মাওলানা আবু আদনান নোমান কাসেমী প্রমুখ। প্রধান অতিথিকে অভিনন্দনপত্র প্রদান করেন মাওলানা ফরহাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ