শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইরান হামলায় মানসিক বিপর্যয়ে মার্কিন সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ১১ সেনাসদস্য। মার্কিন সেনা কর্মকর্তার বরাতে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন, ৮ জানুয়ারির হামলায় কেউ নিহত না হলেও ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে থাকা কিছু সদস্য ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে । সুস্থ হলে তাদের আবার ইরাকে নিয়ে আসা হবে।

সতর্কতার কারণে কিছু সদস্যকে জার্মানি এবং কুয়েতে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান মার্কিন সেনা কর্মকর্তা বিল আরবান।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ