বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে চালু হচ্ছে ১০ স্কুল বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চালক নিয়োগসহ সব ধরনের জটিলতা কেটে যাওয়ার পর অবশেষে বন্দরনগরী চট্টগ্রামে চালু হচ্ছে ১০টি স্কুল বাস।

চলতি মাসেই বহদ্দারহাট থেকে নিউমার্কেট এবং আগ্রাবাদ থেকে অক্সিজেন মোড় হয়ে দু’টি রুটে এ স্কুল বাস চলাচল করবে। বাসে থাকবে সিসি ক্যামেরা। নৈতিকতার শিক্ষা দিতে কন্ডাকটরের পরিবর্তে শিক্ষার্থীরা নির্দিষ্ট বাক্সে তাদের ভাড়া রাখবে। ভাড়া হবে মাত্র ৫ টাকা।

এমনিতেই রাস্তার আয়তনের তুলনায় যানবাহন বেশি হওয়ায় যানজটে নাকাল চট্টগ্রাম নগরবাসী। এর মাঝে স্কুলের সামনে শিক্ষার্থীদের বহনকারী ব্যক্তিগত গাড়ির কারণে যানজট আরো কয়েকগুণ বেড়ে যায়। এ অবস্থায় গত এক বছর ধরে চলছে নগরীতে স্কুল বাস চালুর প্রক্রিয়া।

ছয় মাস আগে বিআরটিসির মাধ্যমে সরকার ১০টি বাস বরাদ্দ দিলেও চালক সংকটের কারণে এতদিন বাসগুলো চালু করা যায়নি। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মুহা. ইলিয়াস হোসেন বলেন, ওয়াইফাই নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা বসানো থাকবে। বাসে থাকবে না কোনো সুপারভাইজার। তার বদলে বাসের সামনে এবং পিছনে সততা কাউন্টার দুই বাক্স থাকবে। সেখানে শিক্ষার্থীরা নির্ধারিত টাকা দিয়ে তারা বাসে উঠবে।

প্রতিদিন সকাল এবং বিকেলে দু’শিফটে নগরীর বহদ্দার হাট থেকে চকবাজার-জামালখান-কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট একটি রুট, বহদ্দারহাট থেকে মুরাদপুর-জিইসি-লালখান বাজার-টাইগারপাস হয়ে আগ্রাবাদে দ্বিতীয় রুটে এসব বাস চলাচল করবে।

বিআরটিসির বাস ডিপোতে ইতোমধ্যে গাড়িগুলোতে স্টিকার লাগিয়ে নতুন রূপ দেয়া হয়েছে।

চট্টগ্রাম বিআরটিসি বাস ডিভিশনের এম জেড রহমান ব্যবস্থাপক বলেন, বিটিআরসি স্কুল বাসের সার্ভিসটি পুরোপুরি প্রস্তুত। ২০ তারিখের পর যেকোনো দিন এটি চালু হবে। নতুন স্কুল বাস চালুর খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ