মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নদওয়াতুল উলামার মুহাদ্দিস মাওলানা বোরহানউদ্দিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
ইন্ডিয়া থেকে>

ভারতের প্রসিদ্ধ আলেম, দারুল উলুম নদওয়াতুল উলামা লক্ষনৌর সিনিয়র মুহাদ্দিস ও মুফাসসির মাওলানা বুরহানউদ্দিন সাম্ভলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি লক্ষনৌর এক হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি কয়েকবছর যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

এদিকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী হাদিসের দরস শেষে দারুল শিক্ষার্থীদের নিয়ে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছেন।

তিনি ১৯৩৮ সালে ভারতের মুরাদাবাদ জেলার সাম্ভল নামক স্থানে জন্মগ্রহণ করেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফারাগাতের পর কিছুদিন দিল্লির জামিয়া আমিনীয়ায় দরস তাদরীসের খেদমত আঞ্জাম দেন। পরবর্তীতে দারুল উলুম নদওয়াতুল উলামা লক্ষনৌ থেকে ডাক আসলে তিনে সেখানে চলে যান এবং আমৃত্যু সেখানে হাদিসের মসদনে ইলমে নববীর দ্যুতি ছড়াতে থাকেন। তিনি নদওয়াতুল উলামার শায়েখে তাফসীর এবং মজলিসে তাহকীকাতে শারইয়্যার সদর ছিলেন।

পুরো ভারতজুড়ে অসংখ্য মাদরাসা তার দিকনির্দেশনায় চলতো। তিনি ছিলেন ফিকহ্ শাস্ত্রে ভারতীয় মুসলমানদের একমাত্র আস্থা ইসলামী ফিকাহ্ একাডেমীর নায়েবে সদর।শেষ বয়সে প্রচন্ড অসুস্থতা সত্ত্বেও বছরজুড়ে ফিকাহ্ একাডেমীর অনুষ্ঠিত হওয়া প্রতেকটি সেমিনারে গুরুত্বের সাথে অংশগ্রহণ করতেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ