বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের অভিজাত ও বাণিজ্যিক এলাকা গাঙ্গিনাপাড়ের আজাদ ম্যানশনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অপর্ণা কসমেটিক্স ও বনানী প্রসাধনীসহ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়।

আজ শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুরে গাঙ্গিনাপাড়ের আজাদ ম্যানশনের নিচতলায় আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দীর্ঘ ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুহা.সাজিদুল কবির জানান, আজ দুপুর ২টার দিকে গাঙ্গিনাপাড়ের আজাদ ম্যানশনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত ব্যবস্থা নেয়াতে ক্ষতিগ্রস্থ কম হয়।

তিনি আরও বলেন, আজ শুক্রবার থাকাতে রাস্তা ছিলো ফাঁকা থাকায় আমরা অল্প সময়ে পৌঁছতে পেরেছি। তাই ক্ষয়ক্ষতিও তুলনামূলক কম হয়েছে।

তবে এই আগুনের সূত্রপাত কোত্থেকে তা এখনো জানা যায়নি। ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা করছেন অনেকেই।

স্থানীয় কয়েকজন বলেন, এ এলাকায় আগুন লাগলে পানির খুব সংকট দেখা দেয়, তাই আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়া সাধারণ কেউ আগুন নিয়ন্ত্রণ করতে পারে না।

অপরিকল্পিতভাবে অতিরিক্ত দালানকোঠা করাতে শহরের বিভিন্ন ডোবা, নালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ