শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

এসএসসি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি: শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির (শনিবার) পরিবর্তে ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ ছাত্র এবং ১০ লাখ ২৩ হাজার ৪১৬ ছাত্রী রয়েছে।

আজ শনিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি শাহাবুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। আর কারিগরিতে ব্যবহারিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

শিক্ষামন্ত্রী জানান, গতবছর পরীক্ষায় অংশ নিয়েছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এবার পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন। এবছর বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে। কেন্দ্র ওই নম্বর ব্যবহারিক নম্বরের সঙ্গে যোগ করে অনলাইনের মাধ্যমে বোর্ডে পাঠাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ