মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

দাবানলের পর আকস্মিক বন্যার কবলে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাবানলের পর আকস্মিক বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য। প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ফলে অনেক রাজ্যের রাস্তাঘাট বন্ধ হয়েছে গেছে। কিছু রাজ্যে বন্যা দেখা দিলেও এখনো অস্ট্রেলিয়ার ১০০টি স্থানে দাবানল অব্যাহত রয়েছে।

র‍য়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে শনিবার প্রচুর বৃষ্টি হয়েছে। এছাড়া নিউ সাউথ ওয়েল রাজ্যেও ঝড় হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া ভিক্টোরিয়া রাজ্যেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ঝড়-বৃষ্টিতে এখনো অস্ট্রেলিয়ার কোন রাজ্য থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ২৭ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ