বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

ঝালকাঠিতে বিয়ের দাওয়াত খেয়ে দুই শতাধিক হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠির নলছিটিতে বিয়ের বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে দুই শতাধিক অতিথি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার দুপুরে উপজেলার প্রতাপ গ্রামের প্রতাম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি ও বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থরা বেশিরভাগ ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। অনেকেই বমি করে অজ্ঞান হয়ে পরেছেন।

অসুস্থদের স্বজনরা জানায়, রোববার দুপুরে নলছিটির প্রতাপ গ্রামে ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেয়ের পক্ষ থেকে ৬০ জনসহ দু’পক্ষের প্রায় ২৫০ জন আমন্ত্রিত অতিথি ছিলেন। দুপুরে খাবার খেয়ে সকলেই অসুস্থ হয়ে পড়ে বমি করতে থাকেন।

বিকেল থেকে তারা ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম’এ ভর্তি হয়। প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।

খাবার খেয়ে অসুস্থ রিমির মা খাদিজা বেগম বলেন, দুপুরে আমার স্বামী ও মেয়ে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে বাসায় গিয়ে কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত বমি ও পেটে ব্যাথা করলে, তাদের হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে দেখি দুই শতাধিক মানুষের একই সমস্যা হয়েছে।

বরের বোন সারমিন আক্তার বলেন, আমার পরিবারের সকলেই খাবার খেয়ে অসুস্থ হয়েছে। খাবার রান্নায় কোনো সমস্যা হওয়ায়, সকলের এই অবস্থা হতে পারে। তবে বর আমার ভাই নজরুল ও তার স্ত্রী খাবার না খাওয়ায় সুস্থ আছেন।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিয়াম আহসান বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ