শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

টেকনাফ বড় মাদরাসার বার্ষিক সভা রোব ও সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ: টেকনাফ আল- জামিয়া আল-ইসলামিয়া ও এতিমখানা (টেকনাফ বড় মাদরাসা) এর দুই দিনব্যাপী ৭৬ তম বার্ষিক সভা ১৯, ২০ জানুয়ারী (রোববার ও সোমবার) মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

এতে পটিয়া মাদরাসার মুহতামিম, শায়খুল হাদিস, আল্লামা আবদুল হালিম বোখারী, চট্টগ্রাম জিরি ইসলামিয়া মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহা. তৈয়ব, ফকিহুল মিল্লাত হযরত মুফতি সাহেব হুজুর (রাহঃ) এর ছেলে মুফতি আরশাদ রহমানী, মুফতি মিজানুর রহমান কাসেমী, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী, পটিয়া মাদরাসার মাওলানা ওবাইদ উল্লাহ হামজাহ, রামুর হাফেজ মাওলানা আবদুল হক।

হাটহাজারী ফতেহপুর মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান ,পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আখতার হোসাইন, মাওলানা মেরাজুল হক, মাওলানা হেদায়ত উল্লাহ আজাদী, মুফতি রিজওয়ান রফিকী প্রমুখ তাকরির পেশ করবেন।

এ উপলক্ষে আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। রোববার থেকে শুরু হলেও আখেরী মুনাজাত হবে সোমবার মধ্যরাতে। মাহফিলে দল মত নির্বিশেষে সকলকে অংশ গ্রহনের আহ্বান জানিয়েছেন দরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, আল্লামা মুফতি মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ