শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

'সিন্ডিকেটদের হাত থেকে বস্তিবাসীদের মুক্তি দিয়ে সম্মানজনক পূণর্বাসন করব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, নির্বাচনের তারিখ বিভ্রান্তি থেকেই বুঝা যায়, নির্বাচন কমিশন সিটি নির্বাচন নিয়ে সিরিয়াস নয়।

আজ রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, দুর্নীতি ও অস্বচ্ছতা উনয়নের পথে অন্তরায়। আমরা নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

বস্তিবাসীদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনে ৩ হাজার ৩৯৪টি বস্তি আছে। এ বস্তিবাসীরা মানবেতর জীবনযাপন করে। পদে পদে ক্ষমতাসীন নেতাদের টাকা দিতে হচ্ছে। কিন্তু এই টাকা সিটি কর্পোরেশন পায় না। শুধু কড়াইল, ভাষানটেক ও চলন্তিকা বস্তিকে ঘিরে ২৪ টি সিন্ডিকেট গড়ে উঠেছে। এরা মাসে ৩ কোটি টাকা আয় করে। আমরা এ সকল সিন্ডিকেটবাজদের হাত থেকে বস্তিবাসীকে মুক্ত করে তাদের সম্মানজনক পুনর্বাসন এবং নাগরিক সুবিধা ও মানবিক সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

এছাড়াও গণসংযোগকালে উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা কাওছারুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, যুবনেতা মুফতি শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানার নেতা জাহাঙ্গীর আলমসহ ঢাকা মহানগর উত্তর ও মোহাম্মাদপুর থানা নেতাকর্মীরা।

মোহাম্মদপুরে গণসংযোগকালে রাহমানিয়া মাদরাসায় বাংলাদেশের প্রবীণ ও বর্ষিয়ান আলেম শায়খুল হাদিস মাওলানা হিফজুর রহমান এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হকের সাথে সাক্ষাৎ করে দোয়া নেন শেখ ফজলে বারী মাসউদ।

উল্লেখ্য, আগামীকাল সোমবার সকাল দশটায় উত্তরখান ও বিকেল ৪টায় দক্ষিণখান থানায় গণসংযোগ করবেন মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ