শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইসরায়েলের বিপক্ষে খুতবা দেয়ায় আল আকসার খতিব সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের প্রথম কিবলা খ্যাত ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসার খতিব শায়খ ইকরিমা সাবরিকে সাময়িক বরখাস্ত করেছে দখলদার ইসরায়েল।

রোববার (১৯ জানুয়ারি) সন্ত্রাসবাদী অবৈধ দেশটির তরফ থেকে জেরুসালেমের সর্বোচ্চ ইসলামিক পরিষদের চেয়ারম্যান ও আল আকসার খতিব শায়খ ইকরিমাকে এক সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয়।

গত শুক্রবার জুম্মার খুতবায় দখলদারদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার জেরে তাকে এই নিষেধাজ্ঞাদেশ দেয়া হয়েছে বলে ইসরায়েল দাবি করছে।

ডেইলি সাবাহ আরবি’র এক প্রতিবেদনে জানানো হয়, জিজ্ঞাসাবাদের পরে শায়খ ইকরিমা সাবরির নিষেধাজ্ঞাদেশ আরও বাড়তে পারে।

ওয়াফা নিউজ এজেন্সি জানায়, এই ঘটনার প্রেক্ষিতে রোববার ভোর থেকেই জেরুসালেমে বসবাসরত মুসলমানদের ওপর অস্বাভাবিক কঠোরতা শুরু করেছে ইহুদিবাদী সৈন্যরা এবং সিলওয়ানের কয়েকটি দোকান ও বাসস্ট্যান্ডে হামলা চালিয়েছে তারা।

ডেইলি সাবাহ আরবি ও ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ