বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। শহরের মেড্ডা থেকে কাউতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই কর্মসূচি হয় বলে জানা যায়।

সূত্রমতে,আজ সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা। কাদিয়ানিদের কার্যক্রম নিষিদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণার দাবি ও সম্প্রতি শহরের কান্দিপাড়ায় মাদ্রাসাছাত্রদের ওপর হামলাকারী কাদিয়ানিদের গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধন হয়।

মানববন্ধনকালে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকেও নেয়া হয় বিশেষ সতর্কতা। মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

প্রেসক্লাবের সামনে মানবন্ধনকারীদের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- দারুল আহকাম মাদ্রাসার প্রিন্সিপাল সাজিদুর রহমান, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোবারকউল্লাহ, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুর রহিম কাশেমী, হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, এনামুল হাসান, কেফায়েত উল্লাহ, জেলা জামে মসজিদের খতিব বেলায়েত উল্লাহ, মারুফ কাশেমী, নোমান হাবিবি, আব্দুল হক, জয়নাল আবেদীন, বোরহান উদ্দিন প্রমুখ।

বক্তারা এসব দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার প্রতি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি শহরের কান্দিপাড়ায় খতমে নবুয়্যত নামে একটি মাদ্রাসা কাদিয়ানিদের দখল চেষ্টার অভিযোগে কওমি ও কাদিয়ানিদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ