বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

গোলাগুলিতে ২ মার্কিন পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে গোলাগুলির ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সূত্রমতে জানা যায়, স্থানীয় সময় গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। এ সময় আরও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাওয়াই রাজ্যের গভর্নর ডেভিট ইগ ও হনুলুলুর মেয়র কার্ক কাল্ডওয়েল। তারা পৃথক বিবৃতি দিয়ে পুলিশ কর্মকর্তাদেরর মৃত্যুতে শোক জানান এবং গোলাগুলির ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, হামলাকারী জেরি হ্যানেল (৬৯) সকালে একটি বাড়ির মালিক ও এক নারীকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই হামলাকারী। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। উভয় পক্ষের মধ্যে অন্তত ২০টি গোলাগুলির শব্দ শোনা যায়।

এক পর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় হামলাকারী। আশপাশের বেশ কয়েকটি বাড়িতে তা ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, হামলাকারী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ