বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

নোয়াখালী পৌর ভবনে হাত বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী পৌর ভবনে পরপর দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার সকালে ঘটনাস্থলে বোমা দুটির পড়ে থাকা অংশ এবং পৌর ভবনের দেয়ালে রক্তের দাগ লেগে থাকতে দেখা গেলেও কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পৌর সভার সচিব শ্যামল দত্ত জানান, রোববার রাতে দুর্বৃত্তদের ছোঁড়া হাত বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ সময় পৌর ভবনে তিনজন নৈশ্য প্রহরি দায়িত্বরত ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসার আসেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ব্যপারে সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসি টিভির ফুটেজ দেখে ঘটনাস্থলে পড়ে থাকা রক্ত কুকুরের শরীর থেকে ঝরেছে বলে ধারণা করছে পুলিশ। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যপারে নোয়াখালী পৌর সভার মেয়র শহিদ উল্লাহ খাঁন সোহেল, কারা কি উদ্দেশ্যে এ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ