বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বিজেপি প্রার্থীকে হারিয়ে মহীশূরের মেয়র হলেন মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর জেলার মেয়র হলেন মুসলিম নারী তাসনিম। মুসলিম নারী হিসেবে তিনিই প্রথম এ পদে আসীন হলেন।

জানা যায়, দেশজুড়ে যখন সিএএ-এনআরসি বিরোধী প্রতিবাদে উত্তাল ভারত। এই আন্দোলনে পুরোভাগে কার্যত গোটা মুসলিম সম্প্রদায়। ঠিক সেই সময় জনতা দল (সেকুলার) প্রার্থী তাসনিমের এই জয় অত্যন্ত ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিজেপি প্রার্থী গীতা যোগানন্দকে ২৪ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়রের পদে বসলেন তাসনিম। মহীশূরকে পরিচ্ছনতার শহর বলা হয়ে থাকে। এই শহরের ২২ তম মেয়র হয়ে তাসনিম জানান, এই জয় পেয়ে অত্যন্ত খুশি। শহরের পরিচ্ছনতা ধরে রাখাই হবে তাঁর প্রথম লক্ষ্য।

বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সচেষ্ট হবেন বলে আশ্বাস দেন তাসনিম। মহীশূরের ২৬ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি তিনি। তাসনিমের পক্ষে ভোট পড়ে ৪৭টি। অন্য গীতা পান মাত্র ২৩টি ভোট।

তার দল জেডিএসকে ধন্যবাদ জানান তাসনিম। কোনও মুসলিমকে পুরনির্বাচনে লড়ার সুযোগ এই প্রথম নয় জেডিএস-এর। এর আগে ১৯৯৬ সালে প্রথম মুসলিম মেয়র হন আরিফ হুসেন। এরপর ২০০৮ সালে আয়ুব খানও জেডিএস-এর হয়ে মেয়র নির্বাচিত হন। তবে, এই কোনও প্রথম মুসলিম মহিলা মহীশূরের প্রথম নাগরিক হলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ