বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ট্রেনচলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলার শম্ভূগঞ্জ রেলস্টেশন অদূরে জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। ফলে ময়মনসিংহ থেকে নেত্রকোনা, জারিয়া এবং চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

ট্রেনটি জারিয়া থেকে ময়মনসিংহের উদ্দ্যেশে যাচ্ছিল বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারেন্টেন্ড জহুরুল ইসলাম জানান, বিকেল সোয়া ৪টার দিকে জারিয়া লোকাল ট্রেনটি শম্ভূগঞ্জ রেলস্টেশন ক্রস করার সময় ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তখন থেকেই নেত্রকোণা, জারিয়া এবং চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস। তিনি জানান, দুপুর ২টার দিকে জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী লোকাল ট্রেন শম্ভুগঞ্জ স্টেশন পার হওয়ার পর কাটা পয়েন্টে আসলে ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস। অপরদিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে আটকা পড়ে আছে। ট্রেনটি ময়মনসিংহ থেকে রাত সাড়ে আটটায় চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ