বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

সিলেটে অস্ত্রসহ ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকায় অস্ত্রসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কুলাউড়ার আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে। পরে রাতে তাকে কুলাউড়া থানায় পাঠানো হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

আটককৃত আশিক আলীর (৩৫) বাড়ি ভারতের কৈলাশহর জেলার লক্ষীপুর থানার টিলাগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত ওয়াদুল্লাহ। কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় চক্রবর্তী নিশ্চিত করেছেন।

কুলাউড়া আলীনগর বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিক আশিককে অস্ত্রসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় প্রসাধনী এবং ভারতীয় রুপি জব্দ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিক আশিককে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই ঘটনায় নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ