বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

৪ ঘন্টা পর ময়মনসিংহ-চট্রগাম রুটের ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের শম্ভুগঞ্জে একটি লোকাল ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের ফলে ৪ ঘন্টা পর রাত ৮ টা ১৫ মিনিটে ময়মনসিংহ-চট্রগ্রাম-কিশোরগঞ্জ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, শম্ভুগঞ্জের জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবাহী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন সোমবার বিকেল ৪ টার দিকে শম্ভুগঞ্জ রেলস্টেশনে লাইনচ্যুত হয়।

গৌরীপুর রেলওয়ে জংশনের কেবিন মাস্টার মহিদুর রহমান জানান, রাত ৮টা ১৫ মিনিটে শম্ভুগঞ্জে রেলপথ স্বাভাবিক হওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

গত কয়েকদিনে এ রোডেই ৪টি ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে, ফলে ট্রেনে চলাচলরত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেনো এভাবে প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটছে। রেলওয়ে কতৃপক্ষকে তা খাতিয়ে দেখার অনুরোধ করেছেন সাধারণ যাত্রীরা।

এদিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় গৌরীপুর রেলওয়ে জংশনে আটকে থাকা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশে ৮টা ১৭ মিনিটে, ঢাকাগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ৮টা ৩২ মিনিটে, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ঈসাখাঁ এক্সপ্রেস রাত ৯টায় ছেড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ