শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কাশ্মীর ইস্যুতে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, উদ্বিগ্ন নয়াদিল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্য টানাপোড়েন চলছে। এদিকে কাশ্মীর নিয়ে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনার পরই কাশ্মীর নিয়ে এই প্রস্তাব দেন ট্রাম্প।

জানা গেছে, মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক সামিটের ফাঁকে ইমরান খানের সঙ্গে দেখা করেন ট্রাম্প। সে সময় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইমরান আমার খুব ভালো বন্ধু। বাণিজ্য ছাড়াও আমরা কিছু সীমান্ত নিয়ে একসঙ্গে কাজ করছি। কাশ্মীর নিয়ে ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও আমাদের কথা হয়েছে। যদি আমরা সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই সাহায্য করবো।

তিনি বলেন, আমরা খুব খুব গুরুত্বের সঙ্গে দু'দেশের দিকে নজর রাখছি। আমরাই দুই পড়শি দেশের মধ্যে চলা বিবাদ শেষ করতে পারব, কারণ এই কাজ অন্য কেউ পারবে না।

এদিকে, দাভোসে বৈঠকের পর ইমরান বলেন, কাশ্মীর ইস্যুটি খুবই বড় ও গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ভারত একটা বিরাট বিষয়। অবশ্যই আমরা সবসময় আশা রাখি যে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র একটা বড় ভূমিকা পালন করতে পারে, যেটা আর কোনও দেশ পারবে না।

ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খানের বক্তব্যে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন নয়াদিল্লি। কারণ, কাশ্মীর নিয়ে কোনোভাবেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। গত বছর জুলাইতে হোয়াইট হাউসে গিয়েও একই আর্জি জানিয়ে এসেছিলেন ইমরান। তবে কাশ্মীরের মতো দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকার মধ্যস্থতার কোনও প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেয় দিল্লি।

প্রসঙ্গত, এর আগেও কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর নিয়ে তাঁর সাহায্য চেয়েছিলেন বলেও দাবি করেছিলেন ট্রাম্প। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারত। এ রকম পরিস্থিতিতে ফের কাশ্মীর প্রসঙ্গ তুলে নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ