শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

তাবিথের ওপর হামলায় ওসিকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রচারের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

এ নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও দারুস সালাম থানার ওসিকে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর গাবতলীতে নির্বাচনী জনসংযোগের সময় তার ওপর হামলা হলে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাহী হাকিম ও দারুস সালাম থানার ওসিকে নির্দেশ দেন আবুল কাসেম।

এর আগে কমিশন সভা শেষে ইসি সচিব মো. আলমগীর জানিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ