মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সরকারী সিসি ক্যামরার নজরদারিতে দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: এবার সরকারী সিসিটিভি ক্যামরার নজরদারির আওতায় আসছে ভারদের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ।

দেওবন্দের ইসলামিক মিডিয়ার বরাতে জানা যায়, দেওবন্দ প্রশাসন দারুল উলুম দেওবন্দ মাদরাসাসহ আশপাশের এলাকায় নজরদারি বাড়াতে সিসি ক্যামরা স্থাপন করছে। মাদরাসার চারদিকে ও আশপাশের রাস্তাগুলোতে এ ক্যামরা লাগানো হয়েছে বলে জানা যায়।

সূত্রমতে জানা যায়, জেলা পুলিশ কর্মকর্তা অলোক পান্ডে, এসএসপি দীনেশ কুমার ও পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তারা সিসিটিভি স্থাপনের জায়গা নির্ধারণ করে দেন। অফিসাররা দারুল উলুম দেওবন্দের বাইরে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামরা স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

ডিএম অলোক পান্ডে জানায়, আমরা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ বাড়তি সতর্কতা অবলম্বন করছি। সিসিটিভির আওতায় থাকলে আমরা যেকোনো সমস্যা সমাধান করতে পারবো খুব দ্রুত।

উল্লেখ্য, বিজেপি সরকার দারুল উলুম দেওবন্দ কে সিএএ এনআরসি বিষয়ে ছাত্রদের আন্দেলনে না যাওয়ার আবেদন করতে কয়েকবার মাদরাসার শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছে। ধারণা করা হচ্ছে মাদরাসার উপর নজরদারি বাড়াতেই এ পরিকল্পনা গ্রহণ করেছে তারা।

উর্দুু ইসলামিক মিডিয়া থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ