বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

আজাদি স্লোগান দিলে ‘দেশদ্রোহী’ বলে গণ্য করা হবে: যোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ‘আজাদি’ স্লোগান দিলে তাদেরকে ‘দেশদ্রোহী’ বলে গণ্য করা হবে বলে হুশিয়ার দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিক্ষোভকারীদের কড়া হাতে দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২২ জানুয়ারি) কানপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সমাবেশে যোগ দিয়ে যোগী আদিত্যনাথ এ কথা বলেন।

যোগী বলেন, আজাদি স্লোগান দেন তবে সেই বিষয়টিকে দেশদ্রোহিতার মতো অপরাধ বলে গণ্য করা হবে এবং সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

‘এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া হবে না। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতেরই বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করছেন যারা তাদের ছাড় দেয়া হবে না।’

সম্প্রতি লখনৌয়ের বিখ্যাত ক্লক টাওয়ারের নিচে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে লাখ লাখ মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভে আন্দোলনকারীরা ‘আজাদি’ ‘আজাদি’ বলে স্লোগান দেন।

উত্তরপ্রদেশে এর আগেও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হয়েছে। আর প্রতিবারই পুলিশ সেই প্রতিবাদ-বিক্ষোভে হামলা করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ