মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’ সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের

আবারো বাড়ল চালের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাসখানেক চালের বাজার স্থিতিশীল থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর মোকামে ফের বেড়েছে সব ধরনের চালের দাম। এতে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে।

কুষ্টিয়ার চালের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মোকামের সঙ্গে পাল্লা দিয়ে চালের দাম বেড়েছে খুচরা বাজারেও।

খাজানগর মোকামের মালিকরা বলছেন- ধান বেশি দামে ক্রয় করার কারণেই তাদের বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে।

খাজানগরের এক মিল মালিক জানান, ধানের দাম মণ প্রতি ৫০ টাকা করে বেড়েছে। সেই কারণে চালের দামও বেড়ে গেছে। বর্তমানে মিল গেটে চিকন জাতের মিনিকেট চাল ২৫ কেজির প্রতি বস্তা বিক্রি হচ্ছে এক হাজার ১২০ টাকা থেকে এক হাজার ১৩০ টাকা। সেই হিসেবে ৫০ কেজির বস্তার দাম পড়ছে দুই হাজার ২৬০ টাকা।

প্রতি কেজি চালের দাম পড়ছে ৪৫ টাকা ২০ পয়সা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৪৮ টাকা। কোন কোন জায়গায় আরও বেশি। এ ছাড়া কাজললতা ৩৬ টাকা, আটাশ ৩৬ থেকে ৩৭ টাকা ও মোটা জাতের স্বর্ণা ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান জানান, খাজানগরের চালের মোকামে বাসমতি, মিনিকেট, কাজললতা ও স্বর্ণা ধানের দাম প্রতি মণে গড়ে ৭০ থেকে ৮০ টাকা বেড়েছে। সেই কারণে তাদেরকে চালের দাম কেজি প্রতি দেড় থেকে দুই টাকা বাড়াতে হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ