বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাপাসিয়া দারুল উলুমে ৪২ বছরপূর্তি সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জাকারিয়া হারুন: কাপাসিয়া দারুল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে ঐতিহ্যের ৪২ বছর পূর্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ১০ টা থেকে সম্মেলন শুরু হবে। শুধু নিবন্ধনকৃত ছাত্রদের জন্য ১ম অধিবেশন। আর ২য় অধিবেশন বাদ জোহর ও তৃতীয় অধিবেশন বাদ মাগরিব সকলের জন্য উন্মুক্ত।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব কারী আব্দুল গাফ্ফার। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুস সলাম। তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন মুফতি জাহাঙ্গীর হুসাইন কাসেমী।

প্রথম অধিবেশন স্মৃতিচারণমূলক। শুধু নিবন্ধনকৃত প্রাক্তন ছাত্রদের জন্য এ অধিবেশন। দ্বিতীয় অধিবেশন সকলের জন্য উন্মুক্ত দুপুর ২ টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত। আলোচক করবেন আল্লামা জুনায়েদ আল হাবিব।

তৃতীয় অধিবেশনও সকলের জন্য উন্মুক্ত বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন জাগ্রত কবি মুহিব খান ও কলরবের শিল্পীবৃন্দ।

ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানর হাজার হাজার ছাত্র দেশ ও বর্হিবিশ্বে ইসলাম ও মুসলিম উম্মাহ নিয়ে কাজ করে যাচ্ছে।

উল্লেখযোগ্য কয়েকজন ছাত্রের নাম দেয়া হলো- মাওলানা হারুনূর রশিদ (সিনিয়র মুহাদ্দিস, কাপাসিয়া দারুল উলূম মাদরাস), মুফতি জাহাঙ্গীর হুসাইন কাসেমী (সিনিয়র মুহাদ্দিস, জামিয়া নূরিয়া টঙ্গী), মুফতি রফি উদ্দীন (শিক্ষা সচিব, বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা), মাওলানা নাজমুল হাসান মাসুম (২০০৬ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মনোনীত হন) মাওলানা শহীদুল্লাহ (সিনিয়র শিক্ষক, জামিয়া ইসলামিয়া আম্বারশাহ, ঢাকা)।

মাওলানা রফি উদ্দীন (উপাধ্যক্ষ, লতিফপুর আলিম মাদরাসা), মাওলানা রেজাউল করীম (মুহতামীম, মাদরাসা নূরুল কুরআন), মাওলানা আহমদ আলী (মহাসচিব, তানযীমুল মাদারিসিল কওমীয়্যাহ) মুফতি আজমল হুসাইন খান (সভাপতি, কাপাসিয়া কওমী পরিষদ), মুফতি আফসার উদ্দীন, মুফতি ইমদাদুল্লাহ (মুহাদ্দিস, বাবুস সালাম মাদরাসা, এয়ারপোর্ট), শায়েখ মাসুদ সালাম মাদানী (এমফিল, মদীনা ইসলামী বিশ্ব বিদ্যালয়) প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ