শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় মানববন্ধন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের

দেশের সকল মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্ণার স্থাপনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সকল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার অধিদপ্তর থেকে সব মাদ্রাসায় এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মো. সাইফুল ইসলামের সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাসিক সমন্বয় সভায় সকল দপ্তর/সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনে নির্দেশনা প্রদান করা হয়েছে। এমতাবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, গত ৯ জানুয়ারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। সে সিদ্ধান্তের প্রেক্ষিতে সব মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ