মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতকে মালায়লাম ভাষায় অনূদিত ৫ হাজার কুরআন উপহার দিল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মুসলমানদের মধ্যে অন্তত পাঁচ হাজার কুরআনে কারিমের পান্ডুলিপি বিতরণ করেছে তুরস্ক।

জানুয়ারির শুরুর দিকে তুর্কি ধর্মীয় ওয়াক্বফ বোর্ড মালায়ালাম ভাষায় অনুবাদকৃত এসব পান্ডুলিপি কেরালার কয়েকটি শহরে মুসলমানদের মধ্যে উপহার স্বরূপ বিতরণ করে।

'উপহার দেই আল কুরআন' শ্লোগানকে প্রতিপাদ্য করে তুর্কি ধর্মীয় ওয়াক্বফ বোর্ড দেশটির ধর্মমন্ত্রণালয়ের সহযোগিতায় ২০১৫ সাল থেকে বিশ্বের নানাপ্রান্তে 'উপহার স্বরূপ' পবিত্র কুরআন বিতরণের বিশেষ প্রকল্প গ্রহণ করে।

চলতি বছরের শেষ নাগাদ সরকারি এই সংগঠনটি ভারত, নাইজেরিয়া, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, হাঙ্গেরি ও জাপানে অন্ততপক্ষে অর্থসহ এক লক্ষ কুরআনে কারিমের পান্ডুলিপি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইহসান আশিক।

২০১৫ সালে প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী অন্তত ছাব্বিসটি ভাষায় এক মিলিয়নের অধিক অর্থসহ কুরআনে কারিম বিতরণ করেছে তুর্কি ধর্মীয় ওয়াক্বফ বোর্ড; তুরস্কে বিতরণ করা হয়েছে দুই লক্ষ চুরানব্বই হাজার আটশো চুরাশিটি পান্ডুলিপি এবং তুরস্কের বাইরে ছয় লক্ষ ত্রিশ হাজার একশ ষাটটি।

সূত্র: আনাদুলু এজেন্সি আরবি 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ