মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের প্রজাতন্ত্র দিবসে দেওবন্দে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস রোববার (২৬ জানুয়ারি)। এ উপলক্ষে দেশটির ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (২৫) জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেওবন্দ কর্তৃপক্ষ। খবর দেওবন্দ মিডিয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬শে জানুয়ারি ২০২০ রোজ সোমবার সকাল ৯ টায় দারুল উলুম দেওবন্দের শাইখুল হিন্দ (আযমী মঞ্জিল) মঞ্জিলের সামনে এক শান্তিপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।’

দেওবন্দের মুহতামি  মুফতি আবুল কাসেম নোমানী এ সভা উদ্বোধন করবেন। দেওবন্দের শিক্ষক মাওলানা সালমান ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন।

মাদরাসর উস্তাদ, কর্মচারী ও ছাত্রদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

দেওবন্দ মিডিয়া অবলম্বনে নুরুদ্দিন তাসলিম 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ