সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

দেওবন্দের মজলিসে শূরা বরাবর শিক্ষার্থীদের খোলা চিঠি, তোলপাড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দিন তাসলিম ।।

সম্প্রতি ভারতের দারুল দেওবন্দের মজলিসে শূরা ও প্রশাসনের নামে লেখা দীর্ঘ ৮ পৃষ্ঠার একটি চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চিঠিটি দেওবন্দ শিক্ষার্থীদের বলে দাবি করা হয়েছে।

ভাইরাল হওয়া চিঠি নিয়ে ইতোমধ্যেই দারুল উলুম দেওবন্দে তোলপাড় শুরু হয়েছে। তবে কোনও শিক্ষার্থী, ইন্সটিটিউট বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি চিঠিতে। -খবর মিল্লাত টাইমসের।

ভাইরাল হওয়া ওই চিঠিতে দারুল উলুমে মজলিসে শূরা বরাবর আবেদন করা হয়েছে, ‘স্বাধীনতা যুদ্ধে দেওবন্দ যেভাবে নেতৃত্ব দিয়েছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় আজও সেই ভূমিকা পালন করুক। দেওবন্দ আবারও একজন শাইখুল হিন্দ জন্ম দিক।’

মিল্লাত টাইমসের খবরে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি আবনায়ে দেওবন্দ নামে একটি ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করা হলে দ্রুতই তা দেওবন্দ ও আশপাশের মাদরাসা ছাত্রদের মাঝে ছড়িয়ে পড়ে।

চিঠিতে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মিশন এবং প্রতিষ্ঠাতার উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। সাথে সাথে বর্তমানে দেওবন্দের ইলমী, আমলি কার্যক্রম ও তার সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, হজরত কাসেম নানুতুবী, শাইখুল হিন্দ ও শাইখুল ইসলামের তালিম তারবিয়াতের সু-খ্যাতির সাথে সাথে জীবনের প্রতিটি সমস্যার সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালনে যোগ্য শাগরেদ তৈরি করতেন। অথচ বর্তমান অবস্থা সংকটপূর্ণ ও পূর্বের বিপরীত।

দেওবন্দের তালিম, তারবিয়াত ও সামাজিকতার উপর ভিত্তি করে চিঠির শেষে বেশকিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং দেওবন্দ প্রতিষ্ঠার ভিত্তিমূল হজরত নানুতুবী, হজরত গাঙ্গুহী, হজরত শাইখুল হিন্দের আদর্শের উপর বহাল রেখে নববী ইলমের ওয়ারিশদের সঠিক পথে পরিচালনার দাবি করা হয়েছে। দেওবন্দ প্রশাসনের কাছে।

দেওবন্দের বর্তমান কার্যক্রম নববী মিশন ও আকাবির হজরতের আদর্শের বিপরীত বলেও দাবি করা হয়েছে চিঠিতে।

চিঠিতে আরও বলা হয়, হজরত নানুতুবী ও শাইখুল হিন্দ যেভাবে ছাত্রদের ইলমি ও আমলি তারবিয়াত দিতেন সেই গাম্ভীর্যতার সাথে আবারো তালিম, তারবিয়াত শুরু করা হোক। যেই তারবিয়াতে নামাজ রোজা-পালনের সাথে সাথে সমাজ, রাজনীতিতে ভূমিকা রাখার সাথে সাথে মানুষের আধ্যাত্মিক রাহনুমায়ির প্রতিও খেয়াল রাখা হবে।

https://www.facebook.com/talbaedarululoom/posts/108363857381425

দেশের বর্তমান পরিস্থিতিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে দ্রুতই কুরআন-সুন্নাহর ভিত্তিতে তা সমাধান করার দাবি জানানো হয় চিঠিতে। এসব কার্যক্রমে সরাসরি দারুল উলà§