রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| তানবিরুল হক আবিদ ||

বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন পাকিস্তানের কেন্দ্রীয় কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছেলে মাওলানা আহমদ হানিফ জালান্ধরি সঙ্গে ছিলেন।

মাওলানা হানিফ জালান্ধরির বাংলাদেশ সফরের সমন্বয়ক ও রাজধানীর দক্ষিণখানের মাদরাসাতুর রহমান আল আরাবিয়ার নায়েবে মুহতামিম মুফতি আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরের শেষ দিন শুক্রবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জের জামিয়া রব্বানিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় করেন মাওলানা হানিফ জালান্ধরি। পরে তিনি হাকিমুল উম্মত মাদরাসায় সফরের শেষ কর্মসূচিতে অংশ নেন। সেখানে রাত ১২টা পর্যন্ত মাদরাসার আলেম ও শিক্ষার্থীদের উদ্দেশে বয়ান করেন তিনি।

বিদায়বেলায় মাওলানা হানিফ জালান্ধরি বলেন, বাংলাদেশ বেফাকের সঙ্গে মতবিনিময় বৈঠকের মধ্য দিয়ে তার এবারের সফর সার্থক হয়েছে। বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষা সিলেবাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তিনি বাংলাদেশ বেফাকের নেতৃবৃন্দকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর দিবাগত গভীর রাতে মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় আসেন। সফরকালে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সফর করেন এবং গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে অংশ নেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ