মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

‘ইমাম ও আলেমদের সম্পৃক্ত করে জনঘনিষ্ঠ সিটি কর্পোরেশন গড়ে তোলা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আজ প্রচারণার ২০ তম দিনে ভাটারায় গণসংযোগ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

গণসংযোগপূর্ব পথসভায় মাওলানা মাসউদ নগরবাসীর উদ্দেশে বলেন, ঢাকা আমার-আপনার শহর। এর সঙ্গে আমাদের ভালো-মন্দ জড়িত। এখন আমাদের সিদ্ধান্তের ওপর ঢাকার ভবিষ্যত নির্ভর করছে। ১ ফেব্রুয়ারি আমাদেরকে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, আমরা দায়িত্ব পেলে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে এবং ২৫ দফা অঙ্গীকার ও ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দুর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট ঢাকা গড়ে তুলবো। হযরত ওমর রা এর নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করবো।

সেবা নিয়ে জনগণের নিকট ছুটে যাবো। ইমাম ও আলেমদের সম্পৃক্ত করে জনবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তুলবো। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা পরিবর্তনের শপথ নেই। সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য দুর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট ঢাকা গড়ার শপথ নেই।

দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মাদানী বলেন, নির্বাচন কমিশন ভোট কারচুপির নতুন নাটক মঞ্চায়ন করছে। তাদেরকে বলবো, অনেক হয়েছে, এবার মেরুদন্ডটা সোজা করে দাঁড়ান। দয়া করে কমিশনের স্বাধীন সত্বাকে হত্যা করবেন না।

মাওলানা মাদানী আরো বলেন, আওয়ামীলীগ ভোট ডাকাতির নতুন নতুন ফন্দি আঁটছে। অতীতে চর দখলের মতো প্রকাশ্যে কেন্দ্র দখল করেছে। কখনো নৈশভোটের কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। এখন তারা ডিজিটাল পদ্ধতিতে ভোট ডাকাতি করতে চায়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১লা ফেব্রুয়ারি ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ রুখে দাঁড়াবে।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাছিবুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আব্দুজ্জাহের, প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, সাহিত্য সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মুনতাসির আহমদ, নগর উত্তর সভাপতি আব্দুর রাজ্জাক, পশ্চিম সভাপতি আলমগীর হোসাইন, সরকারি তিতুমীর কলেজ সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের নগরনেতা আলহাজ্ব আলাউদ্দিন,