বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ট্রাম্পের তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি অগ্রহণযোগ্য: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা চুক্তির বিরোধিতা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেছেন, ফিলিস্তিন বিরোধী ট্রাম্পের এই চুক্তি ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নিতে এবং ইসরায়েলকে বৈধতা দেয়ার নতুন পরিকল্পনা।

তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক আল আরাবিয়া জানিয়েছে, বুধবার সেনেগালে আফ্রিকা সফর শেষে ফেরার সময় ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান এসব কথা বলেন।

মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা আরও বলেন, ট্রাম্পের কথিত এই শান্তি চুক্তি বাস্তবে কোন শান্তি বয়ে আনবেনা। পবিত্র নগরী আল কুদস (জেরুসালেম) মুসলিম উম্মাহর কাছে একটি মহাপবিত্র স্থান। সুতরাং তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি অগ্রহণযোগ্য।

ট্রাম্পের এই চুক্তি মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও সমস্যার কোন সমাধান করতে পারবে না এবং শান্তি ও স্থিতিশীলতাও বয়ে আনবে না বলেও দাবি করেন এরদোগান।

ফিলিস্তিনিদের প্রবল বিরোধিতা উপেক্ষা করে ট্রাম্প ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানের লক্ষ্যে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ উপস্থাপন করেন।

মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে তার একপেশে এই আপস প্রক্রিয়া উপস্থাপন করেন।

তথাকথিত এ মার্কিন শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া তিনি কখনই এ পরিকল্পনা মানবেন না।

ট্রাম্পের ওই পরিকল্পনা প্রকাশের সঙ্গে সঙ্গে ফিলিস্তিন ও জর্ডানে কয়েকটি শহরে এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ লোকজন।

ইয়েনি শাফাক আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ