বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

‘দীন-ইসলামের অতন্দ্রপ্রহরী ইন্তেকালের সংবাদ খুবই দুঃখ ও বেদনার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের অন্যতম প্রভাবশালী আলেমে দ্বীন, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশের সহ-সভাপতি, আল হাইআতুল উলয়া লিল জামিয়তিল কওমিয়ার সদস্য, জামেয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রিন্সিপাল আল্লামা আযহার আলী আনওয়ার শাহ রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান।

আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের অন্যতম শীর্ষ আলেমে দীন, দীন-ইসলামের অতন্দ্রপ্রহরী, সিলেটের সূর্যসন্তান, দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেটের সাবেক খতীব, মাখদুমুল উলামা, আল্লামা আযহার আলী আনওয়ার শাহ রহ. এর ইন্তেকালের সংবাদ খুবই দুঃখ ও বেদনার। তাঁর মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা ভেঙ্গে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘ভাবতেই খুব কষ্ট হচ্ছে- বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন, দরদী আলেম আল্লামা আযহার আলী আনওয়ার শাহ সাহেব এখন আর আমাদের মাঝে নেই। তিনি বহু গুণে গুণান্বিত ছিলেন।

মরহুমের মাগফেরাত কামনা করে মাওলানা মুহিউল ইসলাম বুরহান বলেন, আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস ও প্রজ্ঞাবান এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তাঁর ছাত্র, মুরীদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, আজ বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেম ও বরেণ্য রাজনীতিক আল্লামা আতহার আলী সিলেটী রহ. এর সুযোগ্য সন্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ