মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ভোট বর্জন করলেন মেয়র প্রার্থী সামাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল কারচুপি ও প্রহসনের অভিযোগ তুলে চলমান সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মেয়র প্রার্থী আব্দুস সামাদ সুজন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গণফ্রন্ট থেকে মাছ মার্কা নিয়ে নির্বাচন করছিলেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর তোপখানা রোডের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

আব্দুস সামাদ বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের নামে ডিজিটাল ভোট কারচুপি ও প্রহসন চলছে। আমি সকাল থেকে ৩০টি কেন্দ্র পরিদর্শন করে দেখলাম, আওয়ামী লীগ নেতাদের ঘোষণা মোতাবেক সকল কেন্দ্রের দখল নিয়ন্ত্রণ নিয়েছে তাদের নেতাকর্মীরা।’

তিনি বলেন, সামান্য যে কয়েকজন ভোটার কেন্দ্রে গেছেন তারাও কেউ ভোট দিতে পারছেন না। কারণ ইভিএম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এর আগে শনিবার সকাল ৮টা থেকে একযোগে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

গণফ্রন্টের ওই প্রার্থী আরও বলেন, ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে মনে হলো- ডিজিটাল ভোট ডাকাতির মহোৎসব চলছে। প্রতিটি কেন্দ্রের সামনে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী অবস্থান নিয়ে আছে। আব্দুস সামাদ বলেন, তাই আমি এই নির্বাচন প্রত্যাখান করে সরে দাঁড়ালাম।

সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের মাঝে তেমন উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে, অনেক ভোটারের ফিঙ্গার প্রিন্ট মিলছে না বলেও অভিযোগ উঠেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ