বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম অধ্যুষিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

আজ রোববার ভোররাতে উপত্যকায় অবস্থিত স্বাধীনতাকামী সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপত্যকাটির বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দায় স্বীকার করে বলা হয়, হামাসের স্থাপনা লক্ষ্য করে আঘাত করা হয়েছে। এটি শনিবার ইসরায়েলের দিকে গাজা থেকে চালানো হামলার প্রতিক্রিয়া মাত্র।

গত ২৮ জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনা ‘ ডিল অব দ্যা সেঞ্চুরি’ উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এটিকে ফিলিস্তিনসহ পুরো মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে বিবৃতি দিয়েছে ইরান, পাকিস্তান, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন ও তুরস্ক। শান্তি পরিকল্পনা প্রকাশের কয়েকদিনের মধ্যেই এই হামলা চালালো ইসরায়েল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ