শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সৌদি আরবের বিশিষ্ট আলেমরা বাংলাদেশ সফর করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ও সৌদি আরব-এর সরকার ও জনগণের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে সৌদি আরব সরকারের পক্ষ থেকে হারামাইন শরিফাইনের ইমামদের নেতৃত্বে সৌদি আরবের বিশিষ্ট ওলামায়ে কেরামের বাংলাদেশ সফরের প্রস্তাব করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবে চার্জ দ্য আ্যাফেয়ার্স হারকান হুয়েদি এইচ বিন সাউইয়া-এর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো: আব্দুল্লাহ-এর সঙ্গে তার সচিবালয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় তারা এ প্রস্তাব তুলে ধরেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই সৌদি আরবের ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানানো হবে।

আলোচনাকালে চার্জ দ্য আ্যাফেয়ার্স সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ-এর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অগ্রযাত্রা ও মুসলিম উম্মার স্বার্থে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, ২০১৯ সালের হজ মৌসুমে বাংলাদেশের ৫৮ সদস্য বিশিষ্ট ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল সৌদি আরব সফর করেন।

তারা মসজিদে নববীর কর্তৃপক্ষের সহিত আলোচনায় মিলিত হন। এর মাধ্যমে দু’দেশের ওলামায়ে কেরামের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায় এবং ভাতৃপ্রতিম দু’ দেশের জনগণের মাঝে ইসলামের সঠিক বাণী এবং কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা প্রচারের বিষয়ে গুরত্ব আরোপ করা হয়।

আলোচনাকালে রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ৮টি মসজিদ ও সৌদি আরবের মহামহিম বাদশা সালমান বিন আব্দুল আজিজ এর নামে বড় আকারের ১টি দৃষ্টিনন্দন (Iconic) মসজিদ স্থাপনের বিষয়ে দু’পক্ষের অগ্রগতির কথা তুলে ধরা হয়।

সৌদি সরকার কর্তৃক মসজিদ নির্মাণের সহায়তার লক্ষ্যে সে দেশের একটি প্রতিনিধি দল আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন বলে প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়।

আলোচনায় বাংলাদেশের জনগণের কল্যাণে যেকোন ধরণের সহযোগিতা প্রদানের বিষয়ে সৌদি সরকারের পক্ষ হতে আগ্রহ প্রকাশ করা হয়। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের হজযাত্রীদের কল্যান ও বিভন্ন ক্ষেত্রে আন্তরিক সহায়তা প্রদানের জন্য সৌদি আরবের মহামহিম বাদশা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব (সংস্থা) মু: আ: হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (হজ) এ বি এম আমিন উল্লাহ নুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ