বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আত্মহত্যা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছেলেসহ মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে কাহালু রেল স্টেশনের অদূরে বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম(৫২) ও তার ছেলে রাজ বাবু (২৭)। স্থানীয় বাসিন্দারা জানায়, ফেলানী বেগম কাহালু রেলওয়ে স্টেশনর অদূরে বটতলায় রেল লাইন সংলগ্ন ফুটপাতে খাবার বিক্রি করেন।

দুপুর পৌনে দুইটার দিকে ঢাকাগামী লালমনী এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে রাজ বাবু আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান। এ সময় তার মা বিষয়টি জেনে ছেলেকে বাঁচাতে গেলে দু’জনই ট্রেনে কাটা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে মারা যান। পরে কাহালু থানা-পুলিশ নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, সাগাটিয়া গ্রামের লোকজন পুলিশকে জানিয়েছে রাজ বাবু মানসিক ভারসাম্যহীন ছিলেন। হঠাৎ করেই তিনি সোমবার দুপুরে আত্মহত্যা করতে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান।

এ সময় মা তার ছেলেকে বাঁচাতে গিয়ে দু’জনই নিহত হয়েছেন। দু’জনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তারা ওই পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ