বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

চট্টগ্রামে মাঝিরঘাটের বস্তিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আজ সোমবার ভোর ৫টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তিনি।

ফরিদ আহমদ বলেন, ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৪টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ।টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই বস্তির অধিকাংশ কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি আমরা এখনও নিশ্চিত নই। তদন্ত করে ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হবে।

তিনি আরও বলেন, ওই বস্তির পাশে বেশ কিছু গোডাউন ছিল। সবগুলো গোডাউন অক্ষত আছে। আগুন যাতে গোডাউনে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সফল হয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ