বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ট্রাম্পের শতাব্দির সেরা চুক্তি নিয়ে জরুরি বৈঠকে ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ঘোষিত শতাব্দির সেরা চুক্তি বা ডিল অব সেঞ্চুরি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসছে মুসলিম দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি)।

আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় সংগঠনের সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব উপস্থিত থাকবেন।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সৌদি আরবের সরকার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান এবং পরীক্ষা করে দেখতে চান ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে পরিচিত এই পরিকল্পনার প্রতি কেমন সমর্থণ আছে সদস্য দেশগুলোর।

জরুরি বৈঠকে অংশ নেবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলত সাভুয়ালু।

-টিআরটি আরবি অবলম্বনে রকিব মুহাম্মদ 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ