বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের হুইল চেয়ার, শীতবস্ত্র, সুবর্ণ নাগরিক কার্ড ও স্কুল পোশাক বিতরণ করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ১১৪ জন শিক্ষার্থীর হাতে জেলা প্রশাসক জোহর আলী এসব সামগ্রী তুলে দেন।

এসময় জোহর আলী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তারা বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছে।

এ উপলক্ষে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, এনডিসি আহমেদ হাসানসহ আরো অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ