বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

সড়ক মেরামতে ভোগান্তির শিকার পঞ্চগড়ের এসএসসি পরিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড় সদর থেকে আটোয়ারীর দিকে চলে যাওয়া মেইন রোডে দীর্ঘদিন ধরে চলছে সড়ক মেরামতের কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছে এসএসসি পরিক্ষার্থীরা।

তিন মাসেরও বেশি সময় ধরে চলছে এই রোডে মেরামতের কাজ। কিন্তু কাজ শেষ হওয়ার যেন কোন নাম গন্ধ নেই। পরিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ পথচারীও পড়েছেন বেশ বিপাকে।দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বিভিন্ন জায়গায় যাতায়াতে বেশ ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী।

এই রোডে মাগুরা থেকে পঞ্চগড় পলিটেকনিক্যালে প্রতিদিন যাতায়াত করেন সে কলেজের শিক্ষার্থী তপন। কিছুদিন আগে পরীক্ষা দিতে যাওয়ার পথে ৩০মিনিটের বেশি সময় তাকে অপেক্ষা করতে হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন তিনি।

মেরামতের কাজ শুরু হওয়ার পর থেকে যাতায়াতের পথে ভোগান্তি এখন যেন তার নিত্যদিনের সঙ্গী। আজ এসএসসি পরীক্ষা দিতে যাওয়া বেশ কিছু পরিক্ষার্থী পিছলা খেয়ে অভিভাবক সহ মোটর সাইকেল নিয়ে পড়ে যান বলেও জানান তিনি।

পরিক্ষার্থী ও পথচারীদের এ দুর্দশার চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মতামত ও কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করলেও যেন কোন গুরুত্বই দিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই অব্যবস্থাপনার ব্যাপারে কথা বলতে চাইলে দ্রুতই কাজ শেষ হবে এ বাক্যতেই সীমাবদ্ধ থাকে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উত্তর। মেরামতের নামে দূর্ভোগের শিকার পরিক্ষার্থীরা পরীক্ষার দিনগুলোত সকাল ১০টার পরে মেরামত কাজ শুরু করার দাবী জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ