বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

খালেদা জিয়ার নাইকো মামলার শুনানি ৩১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৩১ মার্চ ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার কেরানীগঞ্জের কারাভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

মামলাটির চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি। এ জন্য শুনানি পেছানোর আবেদন করেন আইনজীবীরা।

বেগম জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া গণমাধ্যমকে বলেন, শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ৩১ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে চুক্তির ক্ষেত্রে দুর্নীতি ও রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমের করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও আসামি করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ