বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

মুমিনের প্রধান হাতিয়ার চোখের পানি: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসা, হিলচিয়া বাজার জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে ১২ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে হিলচিয়া বাজার বয়লার মাঠে এ মহতি মজলিস শুরু হয়।  এতে প্রধান মেহমান হিসেবে বয়ান করেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি  বলেন, মুমিনের প্রধান হাতিয়ার হলো চোখের পানি। ইসলাম ও দেশের জন্য কাজ করতে হলে প্রথমত গুনাহ পরিত্যাগ করতে হবে। শেষ রাতের কান্নার মাধ্যমে আমাদের ভবিষ্যত নির্মাণ করতে হবে। বিশেষ করে, প্রত্যেক বিশ্বাসীকে দীনি ও দুনিয়াবি কাজের সফলতার জন্য চোখের পানি বিসর্জন দিতে হবে।

দীর্ঘ আলোচনায় শায়খে চরমোনাই শ্রোতাদের উদ্দেশ্যে তওবার গুরুত্ব তুলে ধরে তওবার প্রতি তাদেরকে উৎসাহিত করেন।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও বয়ান করেন. মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মুফতি আতিকুল্লাহ (নরসিংদী), জামিয়া ইসলামিয়া মাযাহিরুল উলূম ভাগলপুরের মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী, বাজিতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সাত্তার।

মাওলানা আজিজুল হক ও মাওলানা রেজাউল করীমের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সারওয়ার আলম, হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাজহারুল ইসলাম (নাহিদ), গুরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের, হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল হক দৌলতপুরী।

মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার ইমাম কাম অডিটর ও হিলচিয়া বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান। এতে হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার সভাপতি মুফতি হুমায়ুন আইয়ুব শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাজিতপুর থানা শাখার সদর, মুফতি মোবারক উল্লাহ খান, মুফতি মুজিবুর রহমান রাহমানী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ