বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

১০১ বার পানিতে চুবিয়ে রোগীকে হত্যা করলেন ভণ্ড ফকির!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চিকিৎসার নামের কালাম মৃধা (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও ১০১ বার পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় ভণ্ড ফকিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা ভণ্ড ফকির মো. রিয়াজ উদ্দিন ফকির (৪৮), তার স্ত্রী তাসলিমা আক্তার লাকি (৪২) ও ছেলে মো. তৌহিদুর রহমান (১৮)। আজ দুপুর ২টার দিকে নগরীর রূপাতলীস্থ র‌্যাব-৮ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

খান সজিবুল ইসলাম জানান, পিটিয়ে ও চুবিয়ে হত্যা করা কালাম মৃধা পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, যার ফলে গত শুক্রবার সকালে বাকেরগঞ্জে রিয়াজ ফকিরের বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে।

এ সময় রিয়াজ ফকির ও তার চাচাতো ভাই অসীম ফকিরসহ চার থেকে পাঁচজন মিলে সকালে এবং বিকেলে কালাম মৃধাকে লাঠি দিয়ে পিটিয়ে তাদের বাড়ি সংলগ্ন পুকুরে ১০১ বার চুবান। এতে কালাম মৃধা অসুস্থ হলে তাকে মাজার সংলগ্ন একটি কক্ষে নিয়ে রাখেন তারা। সেখানেই সন্ধ্যার দিকে মারা যান কালাম মৃধা। পরে তার লাশ বাড়ির পাশের একটি বাগানে ফেলে রাখেন তারা। সেই সঙ্গে ওই ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান হত্যাকারীরা।

আরো জানা যায়, চিকিৎসার নামে মৃধাকে পিটিয়ে এবং চুবিয়ে হত্যা করেন কালাম। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় কালাম মৃধাসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। পরে ওই মামলার প্রধান আসামি কালামসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৮। তাদের বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ