বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

অস্ত্র মামলা: ইশরাকের পিএস আরিফুল একদিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা চলাকালে গুলি ছোড়ার ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএস) আরিফুল ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের পরিদর্শক আব্দুল হক আসামিকে সাতদিন রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন।

তিনি আবেদনের উল্লেখ করেন, গত ২৬ জানুয়ারি ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন তার পিএস আরিফুল। তারা মিছিল নিয়ে দুপুর পৌনে ১টার দিকে ওয়ারী থানাধীন গোপীবাগের সামনের রাস্তায় গেলে মিছিলটি অবৈধ সমাবেশে রূপ নেয়।

এ সময় আরিফুল আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের লোকজনকে হত্যার উদ্দেশে পিস্তল দিয়ে সাত রাউন্ড গুলি ছোড়েন। আসামির দখলে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে কি না, তা জানতে আসামিকে রিমান্ডে নেয়া প্রয়োজন।

শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এর আগে ৩০ জানুয়ারি হাতিরঝিল থানাধীন মহানগর প্রোজেক্টের ৮ নম্বর গেট থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আরিফুল ইসলামের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির লাইসেন্স হিসেবে আরিফ নিজেকে মালিক দাবি করলেও এ সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি বলে জানায় পুলিশ।

ওই দিনই আরিফুল ইসলামের বিরুদ্ধে ডিবি পুলিশের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের এসআই এরশাদ হোসেন অস্ত্র আইনের মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ