রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাউন্সিলর ইবরাহীমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন সমর্থিত সদ্য বিজয়ী কাউন্সিলর হাজী মুহাম্মদ ইবরাহীমের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সারুলিয়ার আমতলায় ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে মানববন্ধন করে স্থানীয়রা।

মানববন্ধনে তারা এ হামলার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে তারা বলেন, ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা শুধু এই ওয়ার্ডই না আমাদের দেশের শত্রু।

মানববন্ধনে ওয়ার্ডের শান্তি-শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে রুখে দেয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ৬৭নং ওয়ার্ডের আমতলায় কাউন্সিলর কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাংচুর হয়। কাউন্সিলরের নিজ বাসবভন ও তার নেতাকর্মীদের বাড়িতেও হামলা ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। বেশ কয়েকজনকে কুপিয়ে জখম ও বেধড়ক পিটিয়ে আহত করে তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ