মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

গওহরডাঙ্গা মাদরাসার ৮৪তম মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের অন্যতম শীর্ষ দীনি বিদ্যাপীঠ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জামিয়া ইসলামিয়া খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার ৮৪তম ওয়াজ মাহফিল ও খাদেমুল ইসলাম ইজতেমা বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরু হবে। তিন দিনব্যাপী মাহফিল শনিবার (৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হবে।

মাহফিলের শেষ দিন বিশেষ হেদায়েতি বয়ান, দোয়া পরিচালনাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন মাদরাসার মহাপরিচালক ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুফতি রুহুল আমীন।

তিন দিনব্যাপী মাহফিলে ইসলামি বিধিবিধানের তালিম, জিকির-আজকার ও মুসল্লিদের ইবাদত-বন্দেগিতে এলাকা মুখরিত থাকবে। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের বিখ্যাত উলামায়ে কেরাম, পীর-মাশায়েখরা ওয়াজ-নসিহত পেশ করবেন। মাহফিলে আগত মুসল্লিদের নামাজসহ ইসলামের অন্যান্য বিধান বিশুদ্ধ পদ্ধতিতে শেখানোর কার্যক্রম হাতে নিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মাহফিলে ঢাকা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, খুলনা, যশোর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেবেন। মাহফিল উপলক্ষে টুঙ্গিপাড়া অন্যতম ধর্মীয় তীর্থভূমিতে পরিণত হয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই মাহফিলে অংশ নিয়ে থাকেন।

গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষক মুফতি মোহাম্মদ তাসনীম বলেন, প্রতিবছরের মতো এবারও মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে খাদেমুল ইসলাম বাংলাদেশ ও তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের কর্মী সম্মেলন, বিকেলে দাওরায়ে হাদিস, হিফজ ও কোরআন কোর্স সমাপ্তকারী উত্তীর্ণ ছাত্রদের সম্মানসূচক পাগড়ি ও সনদ প্রদান করা হবে। মাহফিল উপলক্ষে খাদেমুল ইসলাম ছাত্র শাখার উদ্যোগে আরবি ও বাংলা ভাষায় ২০টির মতো দেয়ালিকা প্রকাশ করেছে।

মাদরাসার মুহাদ্দিস ও সদর সাহেব হুজুরের পৌত্র মুফতি উসামা আমীন মাহফিলের সার্বিক কামিয়াবির জন্য বিশেষ দোয়ার আবেদন জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ