বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধা সদরে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল কুদ্দুস মিয়া (৭০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় হানিফ মিয়াপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা-বোনারপাড়া রেল রুটে শহরের স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চণ্ডিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মোহাম্মদ আলী জানান, আব্দুল কুদ্দুস মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে শহরের কলেজ পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। সন্ধ্যায় ওই বাসা থেকে পায়ে হেঁটে নিজ বাড়ি ফেরার পথে স্টেডিয়াম এলাকায় ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বোনারপাড়া জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ